ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ঈদ-উল-আযহার ঈদকে সামনে রেখে বাজার মনিটরিং-এ নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার। বাজার মনিটরিং-এ তিনি পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তরের লোকজন এবং আনসার সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
শুক্রবার (২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী হাটের বাজার মনিটরিং করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। এ সময় তিনি বাজারের দোকানে দ্রব্যমূল্যের তালিকা না থাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দু’জন মাংস ব্যবসায়ি এবং মসলা ব্যবসায়ী হাবিল উদ্দীনকে ৩ হাজার ৫ শ’ টাকা জরিমানা করেন।
বাজার মনিটরিং করার পাশাপাশি তিনি অনেক ব্যবসায়ীকে সতর্কও করেছেন। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, “ঈদ- উল-আযহার ঈদকে ঘিরে বালিয়াডাঙ্গী উপজেলার সব হাট-বাজার মনিটরিং করা হচ্ছে। দোকানের সামনে দ্রব্য মূল্যের তালিকা ঝুলিয়ে রাখা এবং ওজনে কম না দিতে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। এ কার্যক্রম আপাততঃ চলমান থাকবে।” ইতোমধ্যে তিনি বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজার, কালমেঘ, আধারদিঘী এবং কুশলডাঙ্গী বাজারসহ বেশ ক’টি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে জনগণের প্রশংসায় ভাসছেন।
-খবরপ্রতিদিন/ সি.ব