পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মিরপুরের ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে অংশ নেন তিনি। এ সময় ঈদগাহ মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি দেশবাসী ও ঢাকা-১৬ আসনের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।
আমিনুল হক বলেন, “পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন দিনে আমি আমার প্রিয় দেশবাসী এবং ঢাকা-১৬ আসনের সকল এলাকাবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক। ঈদের আনন্দ আমরা সবাই মিলেমিশে ভাগাভাগি করে নেব এটাই আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ। পারস্পরিক আন্তরিকতা, সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই।”
তিনি আরও বলেন, “এই পবিত্র দিনে আমরা যদি মানবিকতা ও আন্তরিকতার চর্চা করি, তাহলে সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের সকল সংগঠক, ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্বদেরও জানাই ঈদের শুভেচ্ছা। আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চাই।”
ঈদের জামাতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মিরপুরের ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে অংশ নেন তিনি। এ সময় ঈদগাহ মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময়
তিনি দেশবাসী ও ঢাকা-১৬ আসনের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। আমিনুল হক বলেন, “পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন দিনে আমি আমার প্রিয় দেশবাসী এবং ঢাকা-১৬ আসনের সকল এলাকাবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক। ঈদের আনন্দ আমরা সবাই মিলেমিশে ভাগাভাগি করে নেব এটাই আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ। পারস্পরিক আন্তরিকতা, সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই।” তিনি আরও বলেন,
“এই পবিত্র দিনে আমরা যদি মানবিকতা ও আন্তরিকতার চর্চা করি, তাহলে সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের সকল সংগঠক, ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্বদেরও জানাই ঈদের শুভেচ্ছা। আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চাই।” ঈদের জামাতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত