বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে পবিত্র ঈদুল আজহার পর রাজধানীমুখী যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি।
রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে ফিরতি যাত্রার শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমেই বিক্রি করা হচ্ছে। আজ পাওয়া যাচ্ছে ৩১ মের যাত্রার টিকিট।
আগামী দিনগুলোর সূচি অনুযায়ী, ২১ মে ও ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একবার কেনা অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক যাত্রীর জন্য টিকিট কাটার ক্ষেত্রে সহযাত্রীদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
এর আগে ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওই দিন ২৩ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হয়। এরপর পর্যায়ক্রমে ২৪ থেকে ২৭ মে’র টিকিট বিক্রি সম্পন্ন করে বাংলাদেশ রেলওয়ে।
গত ৩০ এপ্রিল রেলওয়ের এক বৈঠকে ঈদযাত্রা ও ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির এ সময়সূচি নির্ধারণ করা হয়।
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু
বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে পবিত্র ঈদুল আজহার পর রাজধানীমুখী যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে ফিরতি যাত্রার শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমেই বিক্রি করা হচ্ছে। আজ পাওয়া
যাচ্ছে ৩১ মের যাত্রার টিকিট। আগামী দিনগুলোর সূচি অনুযায়ী, ২১ মে ও ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একবার কেনা অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক যাত্রীর জন্য টিকিট
কাটার ক্ষেত্রে সহযাত্রীদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এর আগে ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওই দিন ২৩ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হয়। এরপর পর্যায়ক্রমে ২৪ থেকে ২৭ মে’র টিকিট বিক্রি সম্পন্ন করে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল রেলওয়ের এক বৈঠকে ঈদযাত্রা ও ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির এ সময়সূচি নির্ধারণ করা হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত