বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ঈদের দিন বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
logo

ঈদের দিন বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস

বজ্রপাতসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেশের সব বিভাগে। বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণেরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা ঈদুল আজহার দিনও থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে চলতি সপ্তাহজুড়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

সারা দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ পরিস্থিতি আজ রোববার (২৪ মে) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তবে আবহাওয়া অফিস জানিয়েছে, দুয়েক দিনের মধ্যে সারা দেশে গরম কিছুটা কমতে পারে। এর মধ্যে সোমবার (২৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এর পরের ২৪ ঘণ্টা তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

খুঁজুন