বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
logo

ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

আসন্ন কোরবানী ঈদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপর স্বাভাবিক থাকবে। 

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন এর সভাপতি ফেরদৌস রহমান বিয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোরবানী ঈদ উপলক্ষে আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে ১৪ জুন শনিবার পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এবং ১৫ জুন রবিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চলবে। হিলি কাস্টমস, আমদানি-রপ্তানিকারক গ্রুপ, ভারত হিলি কাস্টমস কিèয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টসহ আমদানি-রপ্তানি কার্যক্রম সংশ্লিষ্টদের চিঠি মারফতে ইতোমধ্যে জানানো হয়েছে। 

হিলি কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান,  ব্যাবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ওই ১০ দিন স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা যথারীতি চালু থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, ঈদে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ঢধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন