সাগর, জাবি প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে চারটি জেলায় দূরপাল্লার বাসসেবার উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।
জাকসু সূত্রে জানা যায়, আগামী বুধবার (১১ মার্চ) সকাল ছয়টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ট্রান্সপোর্ট চত্বর থেকে বিআরটিসির (BRTC) ডাবল ডেকার বাস ছেড়ে যাবে। প্রতিটি বাসে ৭৫টি করে আসন থাকবে।
বাসে আসন সংরক্ষণের জন্য আগামী ৮ মার্চ (রবিবার) পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া পরিশোধ করে শিক্ষার্থীরা তাদের আসন নিশ্চিত করতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চারটি রুটে বাস চলাচল করবে। ক্যাম্পাস থেকে রংপুর ও বগুড়াগামী বাসগুলো যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ পথ ব্যবহার করবে। খুলনাগামী বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে খুলনায় পৌঁছাবে। আর বরিশালগামী বাস পদ্মা সেতু, ভাঙ্গা ও মাদারিপুর হয়ে বরিশালে যাবে।
জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান জানান, ঈদের সময় অনেক শিক্ষার্থী নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পরিবহন সংকটে পড়েন। বিষয়টি বিবেচনায় রেখে এ বাসসেবার ব্যবস্থা করা হয়েছে।
ঈদে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে দূরপাল্লার বাসসেবা জাকসুর
ঈদে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে দূরপাল্লার বাসসেবা জাকসুর
সাগর, জাবি প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে চারটি জেলায় দূরপাল্লার বাসসেবার উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। জাকসু সূত্রে জানা যায়, আগামী বুধবার (১১ মার্চ) সকাল ছয়টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ট্রান্সপোর্ট চত্বর থেকে বিআরটিসির (BRTC) ডাবল ডেকার বাস ছেড়ে যাবে। প্রতিটি বাসে ৭৫টি করে আসন থাকবে।
বাসে আসন সংরক্ষণের জন্য আগামী ৮ মার্চ (রবিবার) পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া পরিশোধ করে শিক্ষার্থীরা তাদের আসন নিশ্চিত করতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চারটি রুটে বাস চলাচল করবে। ক্যাম্পাস থেকে রংপুর ও বগুড়াগামী বাসগুলো যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ পথ ব্যবহার করবে। খুলনাগামী
বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে খুলনায় পৌঁছাবে। আর বরিশালগামী বাস পদ্মা সেতু, ভাঙ্গা ও মাদারিপুর হয়ে বরিশালে যাবে। জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান জানান, ঈদের সময় অনেক শিক্ষার্থী নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পরিবহন সংকটে পড়েন। বিষয়টি বিবেচনায় রেখে এ বাসসেবার ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত