সরকার আদেশ দিয়েছে দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদের সাজা মওকুফ করা হয়েছে।
রোববার (২৪ মে) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মুক্তির আদেশ পাওয়া কয়েদিরা হলেন- খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, ফরিদপুর জেলা কারাগারের নাঈম শিকদার, চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক এবং রাঙামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মানবিক ও বিশেষ বিবেচনায় কিছু বন্দির সাজা মওকুফের সিদ্ধান্ত নেয় সরকার। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ওই চারজনের অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কারাগারগুলোয় ইতিমধ্যে এই নির্দেশনা পাঠানো হয়েছে এবং মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মওকুফ
ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মওকুফ
সরকার আদেশ দিয়েছে দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদের সাজা মওকুফ করা হয়েছে। রোববার (২৪ মে) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মুক্তির আদেশ পাওয়া কয়েদিরা হলেন- খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, ফরিদপুর জেলা কারাগারের নাঈম শিকদার, চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক এবং রাঙামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মানবিক ও
বিশেষ বিবেচনায় কিছু বন্দির সাজা মওকুফের সিদ্ধান্ত নেয় সরকার। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ওই চারজনের অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কারাগারগুলোয় ইতিমধ্যে এই নির্দেশনা পাঠানো হয়েছে এবং মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত