বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য জশনে জুলুস
logo

ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য জশনে জুলুস

“নারায়ে তাকবীর-আল্লাহু আকবার, নারায়ে রিসালাত-ইয়া রাসূলাল্লাহ (দঃ)” ধ্বনিতে মুখরিত হয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জামালপুর দরবার শরীফের আয়োজনে ধর্মীয় শান্তিপূর্ণ আনন্দ শুকরিয়া মিছিল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের পিটিআই হতে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ্ জামাল (রঃ) মাজার শরীফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় জশনে জুলুসের মিছিলটি। এতে জেলার বিভিন্ন দরবার শরীফসহ নবীপ্রেমে উজ্জীবিত মুসলমানরা অংশগ্রহণ করেন। জশনে জুলুসে সারা শহরের ঢল নামে ধর্মপ্রাণ মানুষের। 

জামালপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও গদ্দীনশীন শাহ্ ছুফী আলহাজ্ব হযরত মাওলানা নূরুল ইসলাম জামালপুরী মাইজভান্ডারী (মা.জি.আ) (বি এ অনার্স, এম. এ) এর একমাত্র পুত্র জামালপুর দরবার শরীফের একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা রওনকুল ইসলাম (মা. জি.আ.) মাইজভান্ডারী ধর্নমীয় শান্তিপূর্ণ আনন্দ ও শুকরিয়া মিছিলের নেতৃত্ব দেন।

মিছিল শেষে জামালপুর দরবার শরীফের একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা রওনকুল ইসলাম (মা.জি. আ.) মাইজভান্ডারী দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে বক্তব্য রাখেন ও দোয়া প্রার্থনা করেন। এর আগে বক্তব্য দেন কুটামনি এলাকার খাজায়েনে দরবার শরীফের পীরসাহেব খাজা শাহ্ মো. রেজাউল হক রেজা শাহ্।
খাজায়েনে দরবার শরীফের পীর সাহেবখাজা শাহ্ মো. রেজাউল হক বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির কল্যাণে আল্লাহর পক্ষ থেকে  তার আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ ব্যবস্থা গড়ে তোলা একান্ত প্রয়োজন। রাসূলকে অনুসরণ করাই একমাত্র সুপথ।

তিনি আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন  হযরত মুহাম্মদ (সা.)। ২৫ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন।

এ সময় সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, জেসিসিআই'র সহ-সভাপতি ইকরামুল হক নবীন, মো. মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জশনে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে অনুষ্ঠিত র্ধমীয় শান্তিপূর্ণ আনন্দ ও শুকরিয়া মিছিলে নান্দিনার হযরত খাজা ইউনুছিয়া পাক দরবার শরীফ, কুটামনির খাজায়েনে দরবার শরীফসহ বিভিন্ন দরবার শরীফের আশেকান-জাকেরানসহ ধর্মপ্রাণ মুসলমানরা স্বতঃর্স্ফূতভাবে অংশগ্রহণ করে নবীপ্রেমে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন