বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা এবার বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের প্রতিটি এলাকার অবৈধ গ্যাস বৈধ করা হবে
logo

এবার বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের প্রতিটি এলাকার অবৈধ গ্যাস বৈধ করা হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারীদের নিয়ে ওঠান বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকায় বালুর মাঠে শুক্রবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভুলতা ইউনিয়নের হাজার হাজার নারী উপস্থিত ছিলেন।
ওঠান বৈঠকটি এক পর্যায়ে জনসভায় পরিণত হয়।

দিপু ভূইয়া বলেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের প্রতিটি এলাকার অবৈধ গ্যাস বৈধ করা হবে। জলাবদ্ধতা নিরসনে অচিরেই কাজ শুরু করা হবে। হেনা বেগমের প্রশ্নের জবাবে দিপু ভুঁইয়া বলেন, রূপগঞ্জে বিগত সরকারের আমলে অবৈধভাবে দখলে রাখা সব জমি উদ্ধার করা হবে। আগামীতে আওয়ামী দোসরমুক্ত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া,সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া সহ আরো অনেকে।
   
-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন