দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন—এর পেছনের মূল কারণ দুর্নীতি।
আমাদের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের বিষয়েও খোঁজ নেওয়া দরকার। এমনকি আমার সম্পর্কেও খোঁজখবর নিতে পারেন।
সোমবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।
আমরা যদি পারস্পরিক আন্তরিক হই, তবে দুর্নীতি কমে আসবে।
অনুষ্ঠানে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, বিআরটিএ অফিস, জয়পুরহাট চিনিকল, জয়পুরহাট পৌরসভা, এলজিইডি, থানা, পুলিশ, জেলখানা, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, সমাজসেবাসহ বেশ কিছু অফিসের দূর্ণিতি নিয়ে অভিযোগ আনা হয়।
এসময় দুদক চেয়ারম্যান আনিত অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট দপ্তর সমূহকে সমাধানের নির্দেশ দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আকতার হোসেন, দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী প্রমুখ।
সটঃ ড. মোহাম্মদ আব্দুল মোমেন,চেয়ারম্যান,দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
-খবরপ্রতিদিন/ সি.ব
দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে: জয়পুরহাটে দুদক চেয়ারম্যান
দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে: জয়পুরহাটে দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন—এর পেছনের মূল কারণ দুর্নীতি। আমাদের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের বিষয়েও খোঁজ নেওয়া দরকার। এমনকি আমার সম্পর্কেও খোঁজখবর নিতে পারেন।সোমবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে
এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।আমরা যদি পারস্পরিক আন্তরিক হই, তবে দুর্নীতি কমে আসবে। অনুষ্ঠানে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, বিআরটিএ অফিস, জয়পুরহাট চিনিকল, জয়পুরহাট পৌরসভা, এলজিইডি, থানা, পুলিশ, জেলখানা, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, সমাজসেবাসহ বেশ কিছু অফিসের দূর্ণিতি নিয়ে অভিযোগ আনা হয়। এসময় দুদক চেয়ারম্যান আনিত অভিযোগ আমলে নিয়ে
সংশ্লিষ্ট দপ্তর সমূহকে সমাধানের নির্দেশ দেন।অনুষ্ঠানে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আকতার হোসেন, দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী প্রমুখ।সটঃ ড. মোহাম্মদ আব্দুল মোমেন,চেয়ারম্যান,দুর্নীতি দমন কমিশনের (দুদক)।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত