বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৮ দিনে গেল ১০২মেট্রিকটন ইলিশ
logo

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৮ দিনে গেল ১০২মেট্রিকটন ইলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৮ দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ১০২ দশমিক ২১৪ মেট্রিকটন ইলিশ মাছ রপ্তানি হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর-২৫) এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা।

বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান-ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল এ ইলিশ মাছ আমদানি করেছে। অপরদিকে বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ভারতে সর্বমোট এক হাজার ২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ১৬ সেপ্টেম্বর ৬টি চালানে ৩৭.৪৬ মেট্রিকটন, ১৮ সেপ্টেম্বর ৬টি চালানে ২৪.২৫৮ মেট্রিকটন, ২০ সেপ্টেম্বর ২টি চালানে ৬ মেট্রিকটন, ২৩ সেপ্টেম্বর ৩টি চালানে ১১.৭২ মেট্রিকটন, ২৪ সেপ্টেম্বর ১টি চালানে ২ মেট্রিকটন, ২৫ সেপ্টেম্বর ৩টি চালানে ৬.৩৬ মেট্রিকটন, ২৭ সেপ্টেম্বর ৪টি চালানে ১২.৮৯৬ মেট্রিকটন ও ২৯ সেপ্টেম্বর ১টি চালানে ১.৫২ মেট্রিকটন। ১৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দিনে মোট ২৭টি চালানে ১০২ দশমিক ২১৪ মেট্রিকটন ইলিশ রপ্তানি করা হয়।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। ইতোমধ্যে ইলিশের গুণগত মান পরীক্ষণ করে ১০২ দশমিক ২১৪ মেট্রিকটন রপ্তানি হয়েছে। আরও দু’একটি চালান রপ্তানি হতে পারে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন