বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা দুই সন্তান ও স্ত্রীসহ ৩ জনের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ
logo

দুই সন্তান ও স্ত্রীসহ ৩ জনের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

সাবেক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপির দুই সন্তান ও স্ত্রীর সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২ জুলাই বুধবার দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়। দুদক উপ-সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুদক উপ সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বেনজির আহম্মদ পরিচালক (বি,অনু ও তদন্ত -৩) স্বাক্ষরিত নোটিশের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থীর বিশ্বাস জম্মেছে, জাকির হোসেনের দুই ছেলে মেয়ে ও স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমান সম্পদ সম্পত্তির মালিক হয়েছেন। নিজ ও আপনাদের ওপর নির্ভরশীল ব্যক্তির নামে-বেনামে অর্জিত জাবতীয় স্থাবর অস্থাবর সম্পদ দায় দেনা আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন। এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণি দাখিলের ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইনের ধারা ২৬ এর (২) উপ-ধারা মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

যাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয়েছে, তারা হলেন জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়াত বিন জাকির ও মেয়ে জাকিয়া তাবাচ্ছুম বর্তমান ও স্থায়ী ঠিকানা গ্রাম রৌমারী, ইউনিয়ন রৌমারী, ডাকঘর ও উপজেলা রৌমারী জেলা কুড়িগ্রাম। উপ সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান আরোও বলেন, এর আগে কয়েকবার নোটিশ দিতে আসছিলাম কাউকে না পেয়ে নোটিশ দেয়া সম্ভব হয় নি। এবার নোটিশটি শেষ বারের মতো দেয়ালে লাগিয়ে দিয়ে গেলাম।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন