বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা দুই দশক পর অনুষ্ঠিত হলো জয়পুরহাটের পুনট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল
logo

দুই দশক পর অনুষ্ঠিত হলো জয়পুরহাটের পুনট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল

দীর্ঘ দুই দশক পর জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় পুনট উচ্চ বিদ্যালয় মাঠে কবুতর উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

পুনট ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান সরকারের সভাপতিত্বে আয়োজিত কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম বকুল, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ শুভ্র, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলী, সাধারণ সম্পাদক জাহেদা কামালসহ উপজেলার ৫টি ইউনিয়নের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহীনুর ইসলাম।

কাউন্সিলের শেষপর্যায়ে উপস্থিত ওয়ার্ড নেতৃবৃন্দের ঐকমত্যে আগামী তিন বছরের জন্য পুনট ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন আনিছুর রহমান সরকার, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আব্দুল হান্নান।

জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দলকে সুসংগঠিত করছি। কালাই উপজেলা বিএনপির উর্বর ভূমি। গত ১৭ বছর ধরে আমাদের নেতাকর্মীরা নানা নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিবাদী সরকার আমাদের ইউনিয়ন পর্যন্ত কমিটি গঠন করতে দেয়নি। দীর্ঘদিন পর এই কাউন্সিল আমাদের জন্য আশা ও শক্তির বার্তা নিয়ে এসেছে।"

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন