বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: জাবি শিক্ষার্থীসহ পরিবারের তিনজনের মৃত্যু, উপাচার্যের শোক
logo

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: জাবি শিক্ষার্থীসহ পরিবারের তিনজনের মৃত্যু, উপাচার্যের শোক

সাগর, জাবি প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীসহ তাঁর পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান, তাঁর মা ও ভাগ্নে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ মার্চ) সংঘটিত এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

নিহত রাইয়ান ছিলেন মেধাবী ও সম্ভাবনাময় একজন শিক্ষার্থী। তাঁর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এক শোকবার্তায় তিনি বলেন, “রাইয়ানের মৃত্যু বিশ্ববিদ্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মতো একজন মেধাবী শিক্ষার্থীর অকালপ্রয়াণে জাতি সম্ভাবনাময় এক সম্পদ হারাল।”

উপাচার্য আরও বলেন, এ দুর্ঘটনায় রাইয়ানের পরিবারের যে ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হওয়ার নয়। তিনি রাইয়ানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একই সঙ্গে দুর্ঘটনায় নিহত অন্যান্যদের প্রতিও শোক প্রকাশ করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান উপাচার্য। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকে শোকাহত করেছে। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে গভীর শোক ও স্তব্ধতা বিরাজ করছে।

খুঁজুন