বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়ন কৃষকদলের গণ সংযোগ
logo

ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়ন কৃষকদলের গণ সংযোগ

নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দল ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে চিলাহাটি বাজারে এবং পাড়ায়  মহল্লায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিড়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশেনা, ডোমার ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে, নির্বাচনী প্রচারনা, গণ সংযোগ ও লিফলেট বিতরন করা হয়।  

নীলফামারী জেলা কৃষকদলের আহবায়ক মগনি মোঃ মাসুদুল আলম দুলালের নের্তৃত্বে রবিবার (১৯ অক্টোবর)  সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত চিলাহাটি বাজার এবং থানাপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন কৃষকদলের নেতাকর্মীরা।

এ সময় নীলফামারী জেলা হিন্দু মহাজোটের আহবায়ক সুমন চক্রবর্তী, উপজেলা কৃষকদলের সভাপতি আফজাল হোসেন হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন, সহ-সভাপতি আলী হোসেন খোকন, ভোগডাবুড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক হাচানুল হক শাহ প্রমূখ বক্তব্য রাখেন। 

উক্ত কর্মসূচিতে ইউনিয়ন কৃষকদলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেত্রীবৃন্দ। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন