বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ডোমারে রাস্তা সংস্কারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন
logo

ডোমারে রাস্তা সংস্কারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

নীলফামারীর ডোমারে সোনারায় ইউনিয়নের ধরনীগঞ্জ বাঁেশর পুল হতে ডুগডুগির হাট পর্যন্ত রাস্তার কাজ দীর্ঘদিন যাবত বন্ধ থাকার  বর্ষা মৌসুমে কাঁদা পানি জমে পথচারীদের চরম দূর্ভোগের শিকার হতে হয়।

উক্ত রাস্তার কাজ দ্রুত সংস্কারের দাবীতে পানি ও কাঁদার উপড়ে দাঁড়িয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। ২ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর টিম সেখানে গিয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিলে কর্মসূচি সমাপ্ত করেন তারা।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলার সোনারায় ইউনিয়নের দরগাপাড়া ও ডুকডুগির হাটের মধ্যসড়কে শত শত মানুষের অংশগ্রহনে এ কর্মসূচি পালন করা হয়। মাওঃ দেলোয়ার হোসের সভাপতিত্বে গোলাম মোস্তফা লিটন, মাওঃ মাহামুদুল হাসান, ইয়াছিন আলী, জিয়াউল কবির লিটন, গোলাম রাব্বানীসহ অনেকে বক্তব্য রাখেন। এরআগে দরগাপাড়া সড়কের প্রায় আধা কিলোমিটার রাস্তায় কাঁদা পানিতে হেটে রেলঘুন্টির পাশের্^ বিক্ষোভ করেন তারা। সংবাদ পেয়ে নীলফামারী কমান্ডের দ্বায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর টিম সেখানে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিলে কর্মসূচি সমাপ্ত করা হয়। আগামী ৭২ঘন্টার মধ্যে রাস্তার কাজ শুরু না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন