বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
logo

ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০২৪-২০২৫ইং অর্থবছরে বার্ষিক পরিকল্পনা অগ্রগতি পর্যলোচনা এবং ২০২৫-২০২৬ অর্থবছরে বার্ষিক পরিকল্পনা শীর্ষক রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও জোনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬জুলাই) সকাল ১০টায় প্রশিকা ডোমার তৃণমূল প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে পরিচালক রিজুওয়ানুস শামীম রাজীব।

প্রশিকা ডোমার উন্নয়ন কেন্দ্রের এলাকা ব্যবস্থাপক পংকজ কুমার মোহন্ত’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক আহমেদ জগলুল পাশা খান, বিভাগীয় ব্যবস্থাপক শাহানা মুস্তারী, প্রশিকা দেবীগঞ্জ উন্নয়ন
কেন্দ্রের এলাকা ব্যবস্থাপক আবু হান্নান মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
উক্ত কর্মশালায় ১১টি শাখা অফিসের এএস,বিএম ক্যাশিয়ার সহ মোট ৩০জন কর্মকর্তা অংশগ্রহন করেন। আগামী অর্থবছরের পরিকল্পনা এবং প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে সকল কর্মকর্তাকে নিরলস ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন