বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ডোমারে অর্ধগলিত বৃদ্ধ মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার
logo

ডোমারে অর্ধগলিত বৃদ্ধ মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারীর ডোমারে অর্ধগলিত সরলা বালা (৭০) নামে এক বৃদ্ধ মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। শুক্রবার (১৩জুন) রাত ১টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা নিমোজখানা বাবুপাড়া ডাড়ারপাড়ের বাঁশঝাড় থেকে উক্ত এলাকার মৃত দেবেন্দ্র নাথের স্ত্রী সরলা বালার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডোমার-ডিমলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) নিয়াজ মেহেদী, থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম।  এসআই আঙ্গুর মিয়া, কাজল কুমার রায় লাশের সুরতাহাল শেষে রাতে ২টায় থানায় নিয়ে আসে। নিহিতর ছেলে জয়ন্ত জানায়, গত ১১জুন বাসায়  রাগকরে সকাল ৯টায় তার মা সরলা বালা বের হয়ে যায়।

গত ৩দিন থেকে বাড়ী না ফেরায় অনেক খোঁজাখুজির পরেও সন্ধান মেলেনি। শুক্রবার বিকালে তাদের বাড়ির পশ্চিমে ১ কিলোমিটার দুরে প্রতিবেশী সুশান্ত ডারারপাড়ে মাছধরতে গেলে বাশঁঝাড়ে সরলার লাশ দেখতে পায়। বাসায় সংবাদ দিলে তার পরিবার লাশ সনাক্ত করে। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান লাশ উদ্ধার করে আপাতত ইউডি মামলা হয়েছে। জেলার মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্ত রিপোর্ট আসলে সেই প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন