বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মৃত্যু দাবীর চেক প্রদান
logo

ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মৃত্যু দাবীর চেক প্রদান

নীলফামারীর ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মরহুমা নুর জাহান বেগমের মৃত্যু দাবীর চেক প্রদান ও দোয়া অনুষ্ঠান সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (০৪ আগস্ট) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বিএসসি পাড়া মরহুমা নুর জাহান বেগমের উঠানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার সার্ভিস সেন্টারের ইনচার্জ আতিয়ার রহমান।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও রংপুর, ঠাকুরগাঁও অঞ্চলের ইনচার্জ আব্দুর রশিদ।

বিশেষ অতিথি হিসাবে নীলফামারী ডিভিশন অফিসের এসইভিপি ও ইনচার্জ নজরুল ইসলাম, ডোমার সার্ভিস সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  বুলবুল আলম, ভাইস প্রেসিডেন্ট সোনালী বেগম, মরহুমা নুর জাহান বেগমের নমিনি পারভীন আক্তার, সমাজ সেবক মতিয়ার রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য- উক্ত এলাকার নুর জাহান বেগম ২০২৪ সালে ৫০ হাজার টাকার বীমা অংকের একটি প্রলেসি গ্রহন করেন। এর বিপরীতে ২টি প্রিমিয়াম জমা দিয়ে মৃত্যু বরণ করেন তিনি। তার সন্তান প্রতিবন্ধি হওয়ায় তার ভাজতী পারভীন আক্তারকে নমিনি করেন। বীমা কর্তৃপক্ষ আজ নমিনি পারভীন আক্তারের হাতে মৃত্যু দাবীর ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।

আলোচনা শেষে মরহুমা নুর জাহান বেগমের রুহের আতœার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতীর মঙ্গল কল্পে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আতিয়ার রহমান। বীমাখাতকে এগিয়ে নিয়ে দেশ ও জাতীকে উন্নত করতে সকলকে বীমা করার পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন