বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ডোমারে মা সমাবেশ ও শিক্ষক সুস্মিতা কুন্ডু’র বিদায় সংবর্ধনা
logo

ডোমারে মা সমাবেশ ও শিক্ষক সুস্মিতা কুন্ডু’র বিদায় সংবর্ধনা

“শিক্ষাই জ্ঞান. শিক্ষাই আলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদালয়ে মা সমাবেশ ও সিনিয়র সহকারী শিক্ষক সুস্মিতা কুন্ডু’র অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২জুন) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম। 
সহকারী শিক্ষক তানভীর ইসলাম সিদ্দিকী তন্ময় এর উপস্থাপনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। 

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সটেক্টর অর্চনা রানী মন্ডল, সহকারী শিক্ষক মোতাহারুল হক টিটু, ফারহা জেবিন লাবনী, অভিভাবক সদস্য শিক্ষকা শারমিন সুলতানা, পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী রিত্তিকা রনী রায় রাধে, নাবিহা নিশাদ, অভিলাষ সাহা নীল প্রমূখ বক্তব্য রাখেন। 

আলোচনা শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুস্মিতা কুন্ডু’র অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সুস্মিতা কুন্ডু ১৯৯০ সালে সহকারী শিক্ষিক হিসাবে বামুনিয়া কাচারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। চাকুরী জীবনে সফলতার ও সুনামেন সাথে দ্বায়ীত্ব পালন করে আজ শেষ কর্ম দিবসের বিদায় কালে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের ভালবাসায় অশ্রুসিক্ত জলে ব্যাতিক্রম সাজে গাড়ীতে তার নিজ বাসায় পৌছে দেন সহকর্মীগণ। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন