বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ডোমারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপি’র আনন্দ মিছিল ও সমাবেশে ইঞ্জিঃ তুহিন
logo

ডোমারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপি’র আনন্দ মিছিল ও সমাবেশে ইঞ্জিঃ তুহিন

নীলফামারীর ডোমারে জুলাই গণঅভ্যুত্থান ও ৫আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। 

বিকাল থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মিছিলের বহর নিয়ে নেতাকর্মীরা শহরে প্রবেশ করে।

মঙ্গলবার (৫আগস্ট) বিকেলে ডোমার উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশ গ্রহনে বাটার মোড় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার হাই স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু।  

সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, নীলফামারী জেলা সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় নেতা রায়হানুক হক প্রধান ইউসুফ, উপজেলা যুবদলের আহবায়ক ইফতে খায়রুল আলম তিতুমীর, সদস্য সচিব শাহিন আলম শান্ত, , ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সদস্য সচিব রইছুল আলমসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন