বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমখানা শিশুদের মাঝে খাবার বিতরণ
logo

ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমখানা শিশুদের মাঝে খাবার বিতরণ

“শিশু থেকে প্রবীন,পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে মাদ্রাসা ও এতিমখানার অসহায় শিশুদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়েছে। 

শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দ্বারকামারী আম-জোড়া-চাঁদ দারুস সুন্না হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৪০জন অসহায় শিশুদের মাঝে দুপুরে খাবার পরিবেশন করেন ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

সংক্ষিপ্ত আলোচনায় অত্র মাদ্রাসার সভাপতি সাবেক শিক্ষক একরামুল হকের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী।

এছাড়াও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ তারেক, মাদ্রাসা কমিটির সিঃসহ-সভাপতি আনিছুর রহমান মানিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম,মাদ্রাসার মোহতামিম হাফেজ আব্দুস সামাদ, তারিকুল ইসলাম,সদস্য বাবুল প্রধান, মোজাফ্ফর হোসেন বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন। 

আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া  ও মুনাজাত পরিচালনা করেন শিক্ষক হাফেজ আব্দুস সামাদ। উক্ত মাদ্রাসাটি ২০১৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। সেখানে বাংলা,ইংরেজী, অংকসহ সহিসুদ্ধ ভাবে কোনআন শিক্ষার পাশাপাশী, হাদিস, মাসলা মাসায়েল পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন কর্তৃপক্ষ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন