বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ডোমারে ৩ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার
logo

ডোমারে ৩ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার

নীলফামারীর ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চান্দখানা মাস্টারপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ বসুনিয়ার ছেলে শহিদুল ইসলাম (৬৭), একই উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও মৃত যতীন্দ্র নাথ রায়ের ছেলে রমেশ চন্দ্র রায় (৫৫), সোনারায় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জামিরবাড়ি গ্রামের বিমল চন্দ্রের ছেলে বিকাশ চন্দ্র (৪৫)।  

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।  

তিনি জানান, এর আগে নীলফামারী জেলা জজ আদালতে জামিন নিতে এসে গ্রেফতার হয়েছেন ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার। বুধবার (৩০ জুলাই) দুপুরে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের নির্দেষে তাকে গ্রেফতার করে পুলিশ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন