বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ডোমার কেন্দ্রীয় মহা শ্মশান নদীর গর্ভেবিলিন হয়ে যাচ্ছে, সনাতনধর্মীলম্বী নেতারা আতংকে
logo

ডোমার কেন্দ্রীয় মহা শ্মশান নদীর গর্ভেবিলিন হয়ে যাচ্ছে, সনাতনধর্মীলম্বী নেতারা আতংকে

নীলফামারীর ডোমারে কেন্দ্রীয় মহা শ্মশান শালকী নদীর গর্ভেবিলিন হতে বসেছে, সনাতনধর্মালম্বী নেতারা খুবই আতংকে দিনাতিপাত করছে।

উপজেলায় গত ৩দিনে টানা বৃষ্টিতে নদীর পানী বেড়ে যাওয়ায়
শ্মশান ঘাটে মাটি ধসে নদীরগর্ভে যেতে বসেছে। নদীর পাড়ে গাঢদেয়াল থাকলেও কোন প্রকার মাটি বা বস্তা না দেয়ায় চরম হুমকির মুখে পড়েছে শ্মশান ঘাটটি।

ডোমার পৌরসভা থেকে কিছু বরাদ্ধ দিলে সেটি মূল ফটোক এবং বাউন্ডারী দেয়ালেরর কাজ চলছে। কমিটির সাবেক সভাপতি রামনিবাস আগরওয়ালা জানান বিগত দিনে জেলা প্রশাসক এবং পানী উন্নয়ন বোর্ডে আবেদন করেও কোন ফল পাওয়া যায় নি।

গত কয়েকদিন পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসন শায়লা সাঈদ তন্বী মহোদয় এটি পরিদর্শন করেন এবং সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কমিটির সভাপতি শেখর সাহা বলেন, উপজেলার এটি কেন্দ্রীয় শ্মশান, আমরা দাহো থেকে শুরু করে পুজা পাঠ ও অর্জনা এখানেই করে থাকি, আর ২-১ দিন বৃষ্টি হলে নদী ভাঙনে শ্মশানটি বিলিন হয়ে যেতে পারে। অতি দ্রুত নদী ভাঙনের কবল থেকে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শ্মাশানটিকে সুরক্ষিত রাখতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সনাতনধর্মালম্বী নের্তৃবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন