বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
logo

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ঝালকাঠি প্রতিনিধি: দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন উপলক্ষে প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

সভায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলোচনা সভায় মুক্ত মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী ৩১ মে পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানে ১৯৪০ ব্যাচ থেকে ২০২৬ ব্যাচ পর্যন্ত সকল প্রাক্তন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত সদস্যদের মধ্য থেকে আহ্বায়ক কমিটিতে অ্যাডভোকেট এম. মু. নাসির উদ্দিন কবির উপদেষ্টা, আব্দুল হাই পলাশ  আহ্বায়ক ও মোঃ শামীম তালুকদারকে সদস্য সচিব  করে  ৮৫ জনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী প্রস্তুতি সভা আগামী ১ মে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ জোরদার করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ফেসবুক পেজ ও বিদ্যালয়ের মাধ্যমে নিবন্ধন ও যোগাযোগের ব্যবস্থা রাখা হবে।

খুঁজুন