বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
logo

দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত

দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা টিপু চৌধুরী (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সেখানকার স্থানীয় সময় বিকেল ৩ টায় কোয়ামথলাংগা প্রিটোরিয়া এলাকায় টিপুর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। তিনি মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে।

নিহতের চাচাতো ভাই লিটু চৌধুরী বলেন, 'টিপু চৌধুরী প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। সেসময় হঠাৎ করেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। আজ থেকে ২০ বছর আগে টিপু চৌধুরীর আরেক ভাই আবু সায়েম চৌধুরীকেও গুলি করে খুন করে ‘সন্ত্রাসীরা। টিপুর মরদেহ স্থানীয় থানায় রয়েছে ও দেশের আনার প্রস্তুতি চলছে।'

এ ঘটনায় দক্ষিণ আফ্রিকা প্রবাসী আশরাফ উদ্দিন বলেন, 'আমি এখন ছুটিতে দেশে রয়েছি। এর মধ্যেই জানতে পারলাম, টিপু ভাই ‘সন্ত্রাসীদের’ গুলিতে মারা গেছেন। শুনে খুব খারাপ লাগছে। তার সাথে অনেক স্মৃতি রয়েছে।'

খুঁজুন