বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দক্ষ আইনজীবী গড়ে তুলতে ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশজুড়ে প্রশিক্ষণের উদ্যোগ
logo

দক্ষ আইনজীবী গড়ে তুলতে ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশজুড়ে প্রশিক্ষণের উদ্যোগ

আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ব্রিটিশ একটি শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি সহযোগিতায় অতি শিগগিরই দেশের প্রতিটি জেলা বারে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি মনে করেন, বিজ্ঞ বিচারক গড়ে তোলার পূর্বশর্ত হলো দক্ষ ও বিজ্ঞ আইনজীবী তৈরি করা।

শুক্রবার সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচার বিভাগকে 'তীর্থস্থান' করার আহ্বান:

​নবীন আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, "একটি প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে পারলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে সুসংহত করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।"

​এ লক্ষ্য অর্জনে আইনজীবীদের পেশাগত সততা, নিষ্ঠা এবং নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আইনজীবীদের সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের যোগ্যতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করারও আহ্বান জানান তিনি।

​উপস্থিত অতিথিবৃন্দ:

​জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি করপোরেশন।আমীর এজাজ খান, সংসদ সদস্য।​অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী, সিনিয়র জেলা ও দায়রা জজ।
​হুরে জান্নাত, জেলা প্রশাসক।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু।

বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়:

​সংবর্ধনা অনুষ্ঠানের আগে আইনমন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক পরিচিতি সভায় মিলিত হন। সেখানে তিনি বিচারিক কার্যক্রমের গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

খুঁজুন