দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সমন্বিত বাণিজ্য সুবিধা খাত উন্নয়ন করার লক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় (এফটিএ উইং), মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার ও যুগ্ম- সচিব শিবির বিচিত্র বড়ুয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরে এসে পৌঁছেন।
পরে বন্দরের সম্মেলন কক্ষে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন প্রতিনিধি দলটি। বৈঠকে স্থলবন্দর এবং কাস্টমস স্টেশন সংক্রান্ত কার্যক্রমের ধারণা, বাণিজ্যখাতে গতি বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করেন তারা।
এ সময় এফটিএ শাখার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ ফিরোজ উদ্দিন আহমেদ,(ডব্লিউটিও শাখা-৩) যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান, উপ-সচিব (এফটিএ-২) মাহবুবা খাতুন মিনু, (এফটিএ-৩) উপ-সচিব ফারহানা ইসলাম, (আইআইটি-৪) সিনিয়র সহকারী সচিব মোঃ মেহেদী হাসান, (এফটিএ-৬) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হাসিব সরকার, রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যুগ্ম কমিশনার মাজেদুল হক, সহকারী বাণিজ্য পরামর্শদাতা (উপ-নিয়ন্ত্রক) মোঃ সিরাজুল ইসলাম, মিশন ভূঁইয়া ও বাংলাদেশ বাণিজ্য ও শুল্ক কমিশনের গবেষণা কর্মকর্তা মোঃ আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব