বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা দিনাজপুরের হাকিমপুরে প্রায়ই ঘটছে সেচ পাম্পে ব্যবহৃত ট্রান্সফরমার চুরির ঘটনা, বিপাকে কৃষকরা
logo

দিনাজপুরের হাকিমপুরে প্রায়ই ঘটছে সেচ পাম্পে ব্যবহৃত ট্রান্সফরমার চুরির ঘটনা, বিপাকে কৃষকরা

কৃষিপ্রধান অঞ্চল দিনাজপুরের হাকিমপুরে প্রায় সময়ই ট্রান্সফরমার চুরির ঘটনায়, কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সেচ পাম্পে ব্যবহৃত এই মূল্যবান যন্ত্র চুরি হওয়ায় বোরো মৌসুমের শুরুতেই হাজার হাজার হেক্টর জমিতে আলু, সরিষা, গমসহ নানা ফসলের সেচ দেওয়া ব্যাহত হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। ট্রান্সফরমার চোর চক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলছে পুলিশ।

শষ্য ভান্ডার হিসেবে পরিচিত উত্তরের জনপদ দিনাজপুর। সাম্প্রতিক সময়ে দিনাজপুরের  হাকিমপুর উপজেলার বিভিন্ন মাঠে গভীর ও অগভীর সেচ পাম্প থেকে বারবার ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। চলতি নভেম্বর মাসের ৯ তারিখে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মশিদপুর গ্রামের নুরুল ইসলামের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হয়। 

এর আগেও তার দুই বার এই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। ২০২৪ সালে এই উপজেলাতে ছোট-বড় মিলে ২২ টি এবং চলতি বছরে ২০২৫ সালে ৬টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হয়েছে। 

এই ধারাবাহিক চুরির কারণে কৃষকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। প্রতিটি ট্রান্সফরমারের বাজারমূল্য কয়েক হাজার থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত। আর কিছু দিন পর আমন ধানের মৌসুম শেষ হবে, এরপর বোরো ধানের চারা রোপণ এবং জমিতে নিয়মিত সেচ দেওয়ার সময়। 

এছাড়াও আলু, সরিষা, গমসহ নানা ফসল রোপন করবেন কৃষকরা। ট্রান্সফরমার চুরির কারণে সেচ পাম্পটি পুরোপুরি অচল হয়ে পড়েছে। এতে করে সঠিক সময়ে ফসল রোপন করতে পারবেন না বলে আশঙ্খা করছেন কৃষকরা।

সেচ পাম্প মালিক বলেন, একটি ট্রান্সফরমার নতুন করে লাগাতে লক্ষাধীক টাকার প্রয়োজন হয়। এতে করে ক্ষতির মখে পড়তে হয় ।
হিলি পল্লী বিদ্যুৎ অফিস-২ এর এজিম মোহাম্মদ সোরোয়ার্দী বলেন, প্রথম বারে যদি ট্রান্সফরমার চুরি হয় তাহলে গ্রাহককে দিতে হয় ৫০ শতাংশ এবং পরবর্তীতে চুরির ঘটনা ঘটলে পুরো টাকা গ্রাহককে দিতে হয়। তবে কেউ যদি আবেদন করে তাহলে দ্রুততম সময়ের মধ্যেই বিদ্যুৎ বিভাগ ট্রান্সফরমার লাগিয়ে দেন বলে জানান এই কর্মকর্তা।

হাকিমপুর থানা ওসি নাজমুল হক বলেন,এদিকে ট্রান্সফরমার চোর চক্রকে ধরতে সর্বদা কাজ করছে পুলিশ।

এই ট্রান্সফরমার চুরির ঘটনা কেবল কৃষকদের ব্যক্তিগত ক্ষতি নয়,বরং এটি সামগ্রিকভাবে কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কৃষকদের দুর্ভোগ লাঘবে অপরিহার্য।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন