বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় দিনাজপুরে ঘোড়াঘাট ও পদ্দা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত
logo

দিনাজপুরে ঘোড়াঘাট ও পদ্দা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে ও পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৃথক বাস ট্রাক সংঘর্ষে মোট ৯ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। 

দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১৩ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৩ জুন দিবাগত ভোর ৪টা ২০ মিনিটের দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস ঘোড়াঘাটের নুরজাহানপুর নামক স্থানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 
দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে।

ঘটনাস্থলেই নিহত নাবিল পরিবহনের পাঁচ যাত্রীর এবং হাসপাতালে মারা যাওয়া দুই যাত্রীসহ সাত জনের লাশ ঘোড়াঘাট থানা হেফাজতে নেয়া হয়েছে। আহত আরও ১৩ জনকে ভর্তি করা হয়েছে ঘোড়াঘাট হাসপাতালে। এর মধ্যে গুরুতর কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের কোনো পরিচয় জানা যায়নি।

অপরদিকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।১৩ জুন রাত ১১টার দিকে সেতুর মাওয়া প্রান্তের দুই নম্বর পিলারের সামনে ওই দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় বাসের যাত্রী রাকিব নামের একজন ও অজ্ঞাত আরও একজন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সেতুর দুই নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহণের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের অন্তত ১২ যাত্রী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মনিরা সুলতানা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পদ্মা সেতু (উত্তর) থানার ওসি জাকির হোসেন জানান, ইমাদ পরিবহণের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন