বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ডিজিট ওয়ান শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উলিপুর উন্নয়ন ফোরাম
logo

ডিজিট ওয়ান শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উলিপুর উন্নয়ন ফোরাম

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসায় পড়–য়া ডিজিট ওয়ান রোলধারি এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেয়া হয়েছে।

উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে শনিবার (১৬ ই আগস্ট ) উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, “শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে হবে।” আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আজকের এসব শিক্ষার্থীরাই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জামায়াতে ইসলামীর (কুড়িগ্রাম-৩) উলিপুর আসনের মনোনিত প্রার্থী ও উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী।

সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার নায়েবে আমির আব্দুল মতিন ফারুকী,উপজেলা আমির মাও: মশিউর রহমান, জেলা সুরার সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, ঢাবি আইন বিভাগের শিক্ষার্থী শামসুদ্দোহা শাকিল প্রমুখ।

উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার সালেহী বলেন, উলিপুর উন্নয়ন ফোরামের মাধ্যমেই উলিপুরের শিক্ষা, চিকিৎসা, বেকারত্ব দূরিকরণ করেই আমরা সমৃদ্ধ উলিপুর গঠন করবো। সংবর্ধনায় উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হর।

এ ছাড়াও উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ২৬৩ জন শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে রচনা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পরস্কৃত করা হয়েছে। সংবর্ধনাযর দ্বিতীয় পর্ব ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন