হেলাল শেখঃ ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য এবং কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার (৪ এপ্রিল ২০২৬) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় তথ্য-প্রযুক্তির সহায়তা ও বিশেষ কৌশল প্রয়োগ করে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-
১. আঃ বারেক (৪৭), পিতা: এছামদ্দিন
২. মোঃ রিপন মিয়া সাইফুল (৩৩), পিতা: মোঃ কফিল উদ্দিন
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার বাগবাড়ি ইউসুফ মার্কেট এলাকা থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-
মোঃ রাসেল আহমেদ (৩৪), পিতা: মৃত আব্দুল আলীম
মোঃ আইয়ুব আলী (২৩), পিতা: মোঃ রাজ্জাক,
মোঃ রাফিজুল ইসলাম রকি (২২), পিতা: মোঃ জসীম উদ্দিন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রথম দুই আসামির বিরুদ্ধে সাভার, আশুলিয়া, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে আঃ বারেকের বিরুদ্ধে ৮টি এবং রিপন মিয়া সাইফুলের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-০৫ (ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড) এবং সাভার থানার মামলা নং-৬১, তারিখ ২২/১২/২০২৫ অনুযায়ী গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার এসপি মিজানুর রহমান জানান, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না, পুলিশের অভিযান চলমান রয়েছে।
ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার
ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার
হেলাল শেখঃ ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য এবং কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (৪ এপ্রিল ২০২৬) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় তথ্য-প্রযুক্তির সহায়তা ও বিশেষ কৌশল প্রয়োগ করে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-১. আঃ বারেক (৪৭), পিতা: এছামদ্দিন২. মোঃ রিপন
মিয়া সাইফুল (৩৩), পিতা: মোঃ কফিল উদ্দিনঅন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার বাগবাড়ি ইউসুফ মার্কেট এলাকা থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ রাসেল আহমেদ (৩৪), পিতা: মৃত আব্দুল আলীমমোঃ আইয়ুব আলী (২৩), পিতা: মোঃ রাজ্জাক,মোঃ রাফিজুল ইসলাম রকি (২২), পিতা: মোঃ জসীম উদ্দিন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রথম দুই আসামির বিরুদ্ধে সাভার, আশুলিয়া, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন থানায়
একাধিক ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে আঃ বারেকের বিরুদ্ধে ৮টি এবং রিপন মিয়া সাইফুলের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।ধৃত আসামিদের বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-০৫ (ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড) এবং সাভার থানার মামলা নং-৬১, তারিখ ২২/১২/২০২৫ অনুযায়ী গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার এসপি মিজানুর রহমান জানান, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না, পুলিশের অভিযান চলমান রয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত