বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ধর্মপাশা উপজেলা বিএনপির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন
logo

ধর্মপাশা উপজেলা বিএনপির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 

বুধবার সকাল ১২ ঘটিকায় উপজেলা বিএনপির আয়োজনে বিশাল মিছিল অনুষ্টিত হয়। উপজেলা প্রাঙ্গণ হতে একটি মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা বিএনপির কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: লিয়াকত আলী, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালায়। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুরামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোতালেব খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২য় যুগ্ন আহবায়ক এসএম রহমত, ৩য় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, ৪র্থ যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভূট্রো, সাবেক জেলা বিএনটির যুগ্ন সাধারণ সম্পাদক মামুন ওর রশীদ শান্ত, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলার সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, সাবেক সহ সভাপতি আনফর আলী, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, নাজেল উদ্দিন, মাহবুবুর রহমান হাদিস, সালাউদ্দিন, আব্দুল মুতিন মির্জা। 

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহমেদ হুমায়ুন রুবেল, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মাদ আলী, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: নয়ন মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন