বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ধোলাইপাড় বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান: দুই শতাধিক যাত্রী ফেরত পেল অতিরিক্ত আদায়কৃত ভাড়া
logo

ধোলাইপাড় বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান: দুই শতাধিক যাত্রী ফেরত পেল অতিরিক্ত আদায়কৃত ভাড়া

৫ জুন ২০২৫। আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে দেশের দক্ষিনাঞ্চলে গমনের প্রধান পথ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। আর এই এক্সপ্রেসওয়ের প্রবেশদ্বার ধোলাইপাড় মোড়ে গত ০৫ জুন দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনীর যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প হতে একটি দল অভিযান পরিচালনা করে। 

অভিযান চলাকালীন প্রায় ৫০ টি বাস তল্লাশি করা হয়। এ সময় শতাব্দি পরিবহন, কিংস পরিবহন, শরীয়তপুর এন্টারপ্রাইজ, ইমরান ট্রাভেলস, ইলিশ পরিবহন সহ বিভিন্ন পরিবহনের বেশ কয়েকটি বাসের বিরুদ্ধে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সত্যতা যাচাইয়ের মাধ্যমে মোট ১৩ টি বাসের প্রায় দুই শতাধিক যাত্রীর নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের নিকট ফেরত প্রদান করা হয়। এছাড়াও একটি বাসের রুট পারমিট, ফিটনেস এবং ট্যাক্স টোকেন মেয়াদোত্তীর্ণ হওয়ায় দশ হাজার টাকা জরিমানা করা হয়। 

ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা আরো সহজ করতে এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছে। নাড়ির টানে ছুটে যাওয়া মানুষের ঈদযাত্রাকে আরও স্বস্তিদায়ক করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন