বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় 'আঁখি'
logo

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় 'আঁখি'

একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয় দেশের ওপর দিয়ে ধেয়ে আসছে। আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ২৪ থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকবে এই বৃষ্টিবলয়। সংস্থাটি এই বৃষ্টিবলয়ের নাম দিয়েছে আঁখি।

আজ সোমবার (২০ অক্টোবর) সকালে সংস্থাটি এক ফেসবুক বার্তায় জানায়, ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। মানে এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় সকল এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

আঁখি একটি ক্রান্তীয় বৃষ্টিবলয় ও শক্তিশালী বৃষ্টিবলয়। যা দেশের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি ঘটতে পারে। এর সম্ভাব্য সময়সূচি ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ শে অক্টোবর পর্যন্ত। সবাইকে সতর্ক থাকার জন্য এ বার্তায় বলা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন