বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ, যৌন হয়রানির অভিযোগ
logo

ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ, যৌন হয়রানির অভিযোগ

স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকর্মী জানান, শনিবার সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বর্ণময়ী। এর আগে শুক্রবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, সম্প্রতি কর্মক্ষেত্রে সহকর্মী আলতাফ শাহনেওয়াজের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে লিখিত অভিযোগ করেছিলেন তিনি।

গণমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান আলতাফ শাহনেওয়াজ। এর আগে তিনি একটি জাতীয় দৈনিকের সাহিত্য সম্পাদক ছিলেন। তবে অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনর্বহাল করেন গণমাধ্যমটির প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ। বিষয়টি মেনে নিতে পারেননি স্বর্ণময়ী। পরে গলায় ফাঁস দেন তিনি।

তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বর্ণময়ীর আত্মহত্যার ঘটনায় প্ররোচণার অভিযোগে আলতাফ শাহনেওয়াজকে বিচারের আওতায় আনার দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে বিষয়টিকে ঘিরে।

স্বর্ণময়ী বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহ। তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন