ঢাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে জামালপুরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সোহেল মাহমুদ।
তিনি জানান, বুধবার রাতে ডিবি পুলিশের এস আই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি দল রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাহেদ আলী এবং ফার্মগেট এলাকা থেকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জামাল পাশাকে গ্রেপ্তার করে। ঢাকার রাজপথে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় তাদের দেখা যায় বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে জেলার শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকর্মী গা-ঢাকা দেয়। তারা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থেকে রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্ত ছিল এবং ঢাকায় একটি ঝটিকা মিছিলে অংশ নেয় তারা। বিভিন্ন মিডিয়া ও সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।
পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যেকোন চক্রের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই অভিযান প্রমাণ করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অটল এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সর্বদা প্রস্তুত।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
-খবরপ্রতিদিন/ সি.ব