আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ২৪ দশমিক ২। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ০৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ০৪ মিনিটে।
এর আগে বুধবার রাতে রাজধানী ঢাকায় কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হয়। বৃষ্টি পরিমাণ ছিল ৩১ মিলিমিটার।
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক
মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক
৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ২৪ দশমিক ২। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ০৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ০৪ মিনিটে। এর আগে বুধবার রাতে রাজধানী ঢাকায় কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হয়। বৃষ্টি পরিমাণ ছিল ৩১ মিলিমিটার।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত