“চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না”, “একশন টু একশন, ডাইরেক্ট একশন”—এমন স্লোগানে ঢাকায় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে বাটারমোড় ঘুরে শহীদ বিশাল চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেন জেলা নাগরিক পার্টির সমন্বয়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ.এইচ. হাসিবুল হক সানজিদ, যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবির, সদস্য সজিব, রাশিদুল, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি শাহরিয়ার, ইমাদ ও আসাদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, “চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে—এটি নিছক হত্যাকাণ্ড নয়, বর্বরতা।” তারা আরও বলেন, “অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ জরুরি।”
প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে যুবদল নেতা মঈনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকিকে আজীবন বহিষ্কার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল
ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল
“চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না”, “একশন টু একশন, ডাইরেক্ট একশন”—এমন স্লোগানে ঢাকায় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে বাটারমোড় ঘুরে শহীদ বিশাল চত্বরে গিয়ে শেষ হয়।মিছিলে অংশ নেন জেলা নাগরিক পার্টির সমন্বয়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ.এইচ.
হাসিবুল হক সানজিদ, যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবির, সদস্য সজিব, রাশিদুল, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি শাহরিয়ার, ইমাদ ও আসাদুজ্জামান প্রমুখ।বক্তারা বলেন, “চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে—এটি নিছক হত্যাকাণ্ড নয়, বর্বরতা।” তারা আরও বলেন, “অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের
কার্যকর পদক্ষেপ জরুরি।”প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে যুবদল নেতা মঈনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকিকে আজীবন বহিষ্কার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত