মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে পবিত্র রমজান মাসে ঢাকার ২৫টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির। রোজার আগের দিন থেকে ২৫ রোজা পর্যন্ত মোট ২৬ দিন এ কার্যক্রম চলবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এতে জানানো হয়, রোজায় ভোক্তাদের জন্য ড্রেসড ব্রয়লারের মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।
ঢাকায় যেসব এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে, সেগুলোর মধ্যে রয়েছে— সচিবালয়ের পাশে আব্দুল গনি রোড, খামারবাড়ি (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন, নয়াবাজার (পুরান ঢাকা), উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ (মতিঝিল), কালশী (মিরপুর), মানিকনগর গলির মুখ (যাত্রাবাড়ী), শাহজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), কামরাঙ্গীরচর, খিলগাঁও (রেলক্রসিং দক্ষিণ), নাখালপাড়া (লুকাস মোড়), সেগুনবাগিচা (কাঁচাবাজার), মোহাম্মদপুরের বাবর রোড ও বছিলা এলাকা, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং পুরান ঢাকার বঙ্গবাজার এলাকা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, রোজায় দুধ, ডিম ও মাংসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে গত রোববার মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকার বাইরেও বিভাগীয় ও জেলা শহরগুলোতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিপণনের উদ্যোগ নেবেন।
ঢাকার যে ২৫ স্থানে রমজানে সুলভ মূল্যে মিলবে দুধ, ডিম ও মাংস
ঢাকার যে ২৫ স্থানে রমজানে সুলভ মূল্যে মিলবে দুধ, ডিম ও মাংস
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে পবিত্র রমজান মাসে ঢাকার ২৫টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির। রোজার আগের দিন থেকে ২৫ রোজা পর্যন্ত মোট ২৬ দিন এ কার্যক্রম চলবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এতে জানানো হয়, রোজায় ভোক্তাদের জন্য ড্রেসড ব্রয়লারের মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর
মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে। ঢাকায় যেসব এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে, সেগুলোর মধ্যে রয়েছে— সচিবালয়ের পাশে আব্দুল গনি রোড, খামারবাড়ি (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন, নয়াবাজার (পুরান ঢাকা), উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ (মতিঝিল), কালশী (মিরপুর), মানিকনগর গলির মুখ (যাত্রাবাড়ী), শাহজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), কামরাঙ্গীরচর, খিলগাঁও (রেলক্রসিং দক্ষিণ), নাখালপাড়া (লুকাস মোড়), সেগুনবাগিচা (কাঁচাবাজার), মোহাম্মদপুরের বাবর রোড ও বছিলা এলাকা, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০,
কল্যাণপুর, তেজগাঁও এবং পুরান ঢাকার বঙ্গবাজার এলাকা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, রোজায় দুধ, ডিম ও মাংসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে গত রোববার মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকার বাইরেও বিভাগীয় ও জেলা শহরগুলোতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিপণনের উদ্যোগ নেবেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত