শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
অপরাধ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা হতে ৬৮ রাউন্ড গুলি’সহ ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
logo

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা হতে ৬৮ রাউন্ড গুলি’সহ ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব নিয়মিতভাবে গোয়েন্দা ভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র‌্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল র‌্যাব-১০ এর আওতাধীন এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে গতকাল ২৮/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬৮ (আটষট্টি) রাউন্ড গুলি’সহ ০৫ (পাঁচ) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আলমগীর হোসেন @ সালাউদ্দিন (৫০), পিতা- মৃত আনোয়ার খান, ২। মোঃ সজিব (২৭), পিতা- মোঃ রফিক শেখ, ৩। আশা আক্তার ঝর্ণা (২০), স্বামী-মোঃ সজিব (২৭), ও ৪। মোঃ অপু বেপারী @ কুরবান (২৪), পিতা- মৃত সামছুল হক, সর্ব সাং- খেজুরবাগ, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা এবং ৫। মোঃ খোকন (৫৬), পিতা- মৃত শের আলী, সাং- পাঁচগাঁও, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের উদ্ধারকৃত গুলি’সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র‌্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

খুঁজুন