বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ঢাকার আকাশ মেঘলা থাকবে , তাপমাত্রা নিয়ে যে বার্তা
logo

ঢাকার আকাশ মেঘলা থাকবে , তাপমাত্রা নিয়ে যে বার্তা

আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে ঢাকার আশপাশ ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা বাড়ার। সেইসঙ্গে রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আদ্রতা ছিল ৭৪ শতাংশ।

আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

খুঁজুন