ঢাকা থেকে এসেছিলেন জমি কিনতে এসে জমি রেজিস্ট্রিও করেছেন বৃদ্ধ ইব্রাহিম। জমি কিনতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন
তিনি। জমি কেনার পর ১০ শতক জমি রেজিস্ট্রিও করেছেন গত বুধবার। ঢাকায় ফেরার জন্য পরিকল্পনাও করছিলেন তিনি। কিন্তু সোমবার গভীর রাতে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মসজিদের পাশের ডোবার ধার থেকে তাঁর লাশ উদ্ধার করে স্বজনরা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের আমিনপাড়ায় এ ঘটনা ঘটেছে মঙ্গলবার।
মঙ্গলবার দুপুরে কাফন পড়ানো বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের পাঁচ স্বজনকে আটক করা হয়েছে। এর আগে আটককৃত স্বজনেরা কাউকে না জানিয়ে বৃদ্ধের লাশ দাফনের চেষ্টাও করেছিল বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ হতে।
বৃদ্ধ ইব্রাহিম আলী(৬৭) বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের মৃত সফির উদ্দীনের ছেলে। দীর্ঘদিন ধরে স্ত্রী-ছেলে সন্তান নিয়ে তিনি ঢাকায় থাকতেন। সেখানে
রিকশা চালিয়ে এবং মেসে রান্না করে রিকশাচালকদের খাইয়ে সংসার চালাতেন তিনি।
আটককৃতরা হলেন বেংরোল জিয়াবাড়ী গ্রামের ইয়াকুব আলী, তাঁর স্ত্রী খতেজা বেগম, নাসিরুল ইসলাম, হাসান আলী ওরফে শেয়াল ও আব্দুল জলিল। তারা সকলেই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয়।
দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সফিকুল ইসলাম বলেন, সকালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশ ডোবার ধার থেকে তুলে এনে গোসল করিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছেলো
স্বজনেরা। অথচ ঢাকা থেকে বৃদ্ধের স্ত্রী-সন্তান কেউ আসেনি। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে সন্দেহ হলে আমি পুলিশকে বিষয়টি অবগত করি।" স্থানীয়রা জানায়, রাতে বাড়ি ফেরার সময় আমিনপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে ডোবার ধারে আমগাছের গোড়ায় বৃদ্ধ ইব্রাহিমকে পড়ে থাকতে দেখেন ভগ্নিপতি ইয়াকুব আলী। পরে তিনি স্থানীয় পল্লিচিকিৎসককে খবর দিলে তিনি এসে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহিমের ভগ্নিপতি ইয়াকুব আলী বলেন, আমি রাত প্রায় ১টার দিকে বাড়ি ফিরছিলাম । লাইটের আলোয় ইব্রাহিম ভাইকে পড়ে থাকতে দেখে আরও লোকজনকে ডাকতে আসি। এর মধ্যেই অনেক
লোকজন জড়ো হয়। পরে তার মরদেহ আমরা তুলে নিয়ে এসে ঢাকায় থাকা তাঁর স্ত্রী-সন্তানকে খবর দিই।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক! আমরা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছি। এ ছাড়া প্রাথমিক সুরতহাল
প্রতিবেদনে করতে গিয়ে পুলিশ বৃদ্ধের গায়ে টানাহেঁচড়া করার দাগ পেয়েছে। গোসল করার কারণে
কিছু আলামত নষ্ট হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও পরিষ্কার ভাবে বলা যাবে।
এলাকাবাসী জানায়, `জমি সংক্রান্ত জটিলতায় বৃদ্ধ ইব্রাহিম নিহত হতে পারে।’
-খবরপ্রতিদিন/ সি.ব