ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক (৪৫) বাসের সুপারভাইজার ছিলেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের পাশে ঢাকামুখী লেনে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাসটি এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় অবস্থানরত বিকল হয়ে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাককে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসের ভেতর আটকে পড়ে যাত্রীরা। এ ঘটনায় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার তারেকের মৃত্যু হয়। আহত হয় অন্তত আরও ১৫ জন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ায় বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।