ঢাকার কেরাণীগঞ্জে জ্বালানি সংকট নিরসনে অবৈধ মজুদবিরোধী অভিযান পরিচালনা করেছে র্যাব-১০| দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে র্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়|
এরই ধারাবাহিকতায় অদ্য ০৭/০৪/২০২৬ তারিখে কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র্যাব-১০, সদর কোম্পানীর সহযোগিতায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার গোলাম বাজার এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়| অভিযান চলাকালে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ১৩০ লিটার ডিজেল জব্দ করা হয়| এ ঘটনায় জড়িত মোঃ রিপন মৃধা (৪৩)’কে প্রেট্রলিয়াম আইন ২০১৬ এর ২০(১) ধারা মোতাবেক ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়| উক্ত জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে|
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সাম্প্রতিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে আসছিলেন|
জনস্বার্থে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে র্যাব-১০ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে| সাধারণ জনগণকে এ ধরনের অনিয়ম সম্পর্কে সচেতন থাকার জন্যও আহ্বান করা হলো|
ঢাকা কেরাণীগঞ্জে র্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ১৩০ লিঃ ডিজেল জব্দ ও জরিমানা
ঢাকা কেরাণীগঞ্জে র্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ১৩০ লিঃ ডিজেল জব্দ ও জরিমানা
ঢাকার কেরাণীগঞ্জে জ্বালানি সংকট নিরসনে অবৈধ মজুদবিরোধী অভিযান পরিচালনা করেছে র্যাব-১০| দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে র্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়| এরই ধারাবাহিকতায় অদ্য ০৭/০৪/২০২৬ তারিখে কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র্যাব-১০, সদর কোম্পানীর সহযোগিতায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার গোলাম বাজার
এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়| অভিযান চলাকালে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ১৩০ লিটার ডিজেল জব্দ করা হয়| এ ঘটনায় জড়িত মোঃ রিপন মৃধা (৪৩)’কে প্রেট্রলিয়াম আইন ২০১৬ এর ২০(১) ধারা মোতাবেক ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়| উক্ত জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে| প্রাথমিক
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সাম্প্রতিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে আসছিলেন| জনস্বার্থে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে র্যাব-১০ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে| সাধারণ জনগণকে এ ধরনের অনিয়ম সম্পর্কে সচেতন থাকার জন্যও আহ্বান করা হলো|
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত