বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোববার ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা
logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোববার ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্পে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনায় সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

শিক্ষার্থীদের উদ্বেগ ও পরামর্শ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছানোর পর একটি সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদও বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

ডাকসুর জিএস বলেন, ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসি স্যারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন