বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ
logo

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ

হেলাল শেখঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল সড়কের নিচ দিয়ে অনিয়ম করে ছোট পাইপ স্থাপনের অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, মোটা অংকের অর্থ বাণিজ্যের মাধ্যমে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ প্রকল্পে অনিয়মের সুযোগ করে দিচ্ছেন।

শনিবার (৯ মে ২০২৬) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তার নিচ দিয়ে ছোট আকারের পাইপ বসানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্রমিক সংগঠন ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর আপাতত অস্থায়ীভাবে এসব পাইপ বড় ড্রেনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, উড়াল সড়কের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আগেই এই সংযুক্ত পাইপের মুখ বন্ধ করে দেয়া হবে। তবে জনগণের অভিযোগ, স্থায়ী সমাধানের পরিবর্তে ছোট পাইপ ব্যবহার করে দায়সারা কাজ করা হচ্ছে, যা ভবিষ্যতে জলাবদ্ধতা আরও বাড়িয়ে দিতে পারে, আগামী ১০ বছরে এই এলাকায় জলাবদ্ধতায় পানিতে হাবুডুবু খাওয়ার আশঙ্কা রয়েছে। 

এদিকে অনেকেই অভিযোগ করেছেন, এ কাজের পেছনে মোটা অংকের ঘুষ ও অর্থ বাণিজ্যের বিষয় জড়িত থাকতে পারে উড়াল সড়কের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

খুঁজুন