বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঢাকা–আরিচা মহাসড়ক যেন মৃত্যু-ফাঁদ, আবারও দুর্ঘটনার কবলে নিটারের দুই শিক্ষার্থী
logo

ঢাকা–আরিচা মহাসড়ক যেন মৃত্যু-ফাঁদ, আবারও দুর্ঘটনার কবলে নিটারের দুই শিক্ষার্থী

 ঢাকা–আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকা যেন ক্রমেই একটি মৃত্যু-ফাঁদে পরিণত হচ্ছে। প্রায়শই এ এলাকায় ঘটে চলেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় গতকাল ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন নিটারের ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পল্লব আহমেদ প্রাপ্ত ও প্রজ্ঞা শিকদার। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহত দু’জনকে গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় দু’জন শিক্ষার্থীই গুরুতরভাবে আহত হন এবং রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আঘাতের মাত্রা বিবেচনায় পল্লব আহমেদ প্রাপ্তকে একদিন পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রজ্ঞা শিকদারকে আরও কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। এদিকে, এলাকাবাসী ও শিক্ষার্থীরা ঢাকা–আরিচা মহাসড়কের এই ঝুঁকিপূর্ণ অংশে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

খুঁজুন