বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি ঢাকা–১৩ আসনে ধানের শীষে ববি হাজ্জাজের মনোনয়ন বৈধ
logo

ঢাকা–১৩ আসনে ধানের শীষে ববি হাজ্জাজের মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব ববি হাজ্জাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৯ ডিসেম্বর ববি হাজ্জাজ তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। আজ যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মোঃ ইউনুচ আলী মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ববি হাজ্জাজ নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তিনি পুরো প্রক্রিয়ার প্রতি আস্থাশীল।

ববি হাজ্জাজ আরও বলেন, ঢাকা–১৩ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন বলেও জানান।

মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে জনাব ববি হাজ্জাজ আনুষ্ঠানিকভাবে ঢাকা–১৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেলেন।

খুঁজুন