বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা দেশকে অপশক্তির হাত থেকে রক্ষা করতে হবে: মাহবুবুর রহমান
logo

দেশকে অপশক্তির হাত থেকে রক্ষা করতে হবে: মাহবুবুর রহমান

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় যুবলদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। 

শনিবার দিনব্যাপী উলুকান্দি,যতিন্দ্রপুর, আছানপুর, রাধনগর, বেহেলী সহ বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ ও পথসভা করেন তিনি।
সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মাহবুবুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের জনগণ। দেশকে অপশক্তির হাত থেকে রক্ষা করতে হবে। 

আমিও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আব্দুল মালেক, আজিজুর রহমান আজিজ, সদস্য নূরে আলম ফরাজী, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মিয়া, সদস্য জালাল উদ্দীন ফারুকী, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াহিদুজ্জামান, দলের সদস্য সচিব জায়েদ আহমদ, যুগ্ন আহবায়ক আতিকুর রহমান আদিল মমিন মেম্বার কামরুজ্জামান কামরুল, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা প্রমুখ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন